আবদুল্লাহ তামিম: রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আমার উম্মতের মধ্য হতে একদল লোক এমন হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র পরিধান, মদ পান এবং বাদ্যযন্ত্র ব্যবহার ইত্যাদি হালাল মনে করবে। কিছু লোক এমন হবে যারা একটি পর্বতের নিকটে অবস্থান করবে এবং সন্ধ্যাবেলায় তাদের মেষপালক তাদের নিকট মেষগুলো নিয়ে আসবে এবং তাদের নিকট কিছু চাইবে, কিন্তু তারা বলবে, ‘আগামীকাল ফেরত এসো’।
রাতের বেলায় আল্লাহ তায়ালা তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদের উপর পর্বত ধ্বসিয়ে দিবেন, বাকি লোকদেরকে তিনি বানর ও শূকরে পরিণত করে দিবেন এবং শেষ বিচারের দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে”। [বুখারী, ভলিউম ৭, বুক ৬৯,সংখ্যা৪৯৪]
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে। আর তাদের মাথার উপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমনীদের গান বাজতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে যমীনে ধ্বসিয়ে দিবেন।- সুনানে ইবনে মাজাহ হাদীস: ৪০২০; সহীহ ইবনে হিব্বান হাদীস: ৬৭৫৮।
উপর্যুক্ত হাদিসগুলো থেকে বুঝা যায়, ইসলাম কোনোভাবেই বাদ্যযন্ত্র ব্যবহার সমর্থন করে না। বিশেষ করে ঈদের দিনে বাদ্যযন্ত্র বাজিয়ে পরিবেশ নষ্ট করা এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।
রাজধানী ঢাকার মারকাযুদ্ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্ মাদরাসার মহাপরিচালক, পূর্ব শেওড়াপাড়া চাঁদতারা জামে মসজিদের খতিব মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, ঈদানন্দের নামে বাদ্যযন্ত্র বাজিয়ে পরিবেশ নষ্ট থেকে বাঁচতে আমাদের এগিয়ে আসতে হবে। এসব বিষয় থেকে সমাজকে বাঁচাতে আমাদের কয়েটি বিষয় মনে রাখতে হবে। ১. রমযানের শেষ জুমায় আলোচনা- ইসলামে গানবাদ্যের ভয়াবহতা। ২. উঠতিবয়সের ছেলেদেরকে নিয়ে পৃথকভাবে বসে তাদের মোটিভেশান। ৩. দ্বীনদার প্রভাবশালী কিছু লোকজনকে সামাজিকভাবে উশৃংখল ছেলেদেরকে কঠোরভাবে প্রতিরোধ ও প্রতিহত করা। ৪. সর্বপরি এটা যে ভারতীয় সংস্কৃতি দ্বরা প্রভাবিত এটা বোঝানো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক, ড. মুফতি হুমায়ুন কবির বলেন, ঈদের দিন সঙ্গিত পরিবেশন ও দফ বাজানো জায়েজ। তেমনি ছোটরা যদি নাচে তাও বৈধ। তবে তাতে গান ও বাদ্যযন্ত্র ব্যবহার হারাম। দফ হলো কাঠ দিয়ে গোলাকৃতিতে বানানো হয়। তার এক পাশে চামড়া বেষ্টন করা হয় যাতে আঘাত করলে আওয়াজ বের হয়। অপর পার্শ্ব খোলা থাকে। যা ব্যবহার বিবাহ ও