শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

‘ভোজ্যতেলের দাম অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে ভোজ্যতেলের দাম প্রতিবেশী দেশসহ অনেক দেশে দুই গুণের বেশি বেড়েছে। এ যুদ্ধের কারণে শুধু তেল নয়, খাদ্য সামগ্রী, জ্বালানী সব কিছুর দাম বিশ্বে ঊর্ধ্বমুখী।

তিনি বলেন, বাংলাদেশতো আইসোলেটেড কোন আইল্যাল্ড নয়। কাজেই প্রভাব প্রতিক্রিয়া সব জায়গায় পরবেই, এতে কিছু করার নেই।

শুক্রবার (৬ মে) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ছয় লেনের প্রকল্প পরিদর্শনকালে সাইনবোর্ড এলাকায় তিনি এ কথা বলেন।

এ সময় শ্রীলংকার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শ্রীলংকার মতো দেশের রিজার্ভ মাত্র ৫০ মিলিয়ন। কয়েক দিন আগেও দুই বিলিয়ন ছিলো। আমাদের এখনও ৪৪ বিলিয়ন ডলার। মানুষ কষ্ট পাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সত্যিকার অর্থে সংকটে ক্রাইসিস মুহূর্তের ম্যানেজার। তিনি করোনাকালে দূরদর্শী নেতৃত্ব দিয়ে, কমনসেন্স দিয়ে প্ল্যান করেছেন-সমাধান করেছেন।

এবারের ঈদেও মানুষের শান্তি ছিলো না, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের প্রেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, মানুষ যদি আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ