শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’ জাতিসংঘে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস

৫৩ বছর ইমামতি করার পর ইমামকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইমাম হাফেজ আবু মুসাকে ঘোড়ার গাড়িতে করে দীর্ঘ ৫৩ বছর ইমামতি করার পর এক রাজকীয় বিদায় দেন তার মুসল্লীরা।

ঘটনাটি ঘটেছে পাবনা জেলার সাথিয়া নামক উপজেলার যশমন্তদুলিয়া নামক গ্রামে। যেখানে হাফেজ আবু মুসা নামে এক ইমাম তিনি অত্যান্ত সুনামের সাথে সুদীর্ঘ ৫৩ বছর ইমামতি করেন সেখানে।

বিদায় লগ্নে উপস্থিত তার হাজারখানেক মুসল্লী কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের বক্তব্য ছিলো আমরা নামাজ কালাম শিখা সহ সামাজিক যাবতীয় সমস্যাগুলো হুজুর থেকে সমাধান নিতাম।

হুজুর অনেক ভালো লোক ছিলেন তিনি আমাদের এলাকার জন্য একজন অনুসরণীয় ব্যক্তি হয়ে থাকবেন। কিন্তু হুজুর বার্ধক্যজনিত সমস্যার কারনে আমাদের থেকে আজ বিদায় নিচ্ছেন যা আমরা মেনে নিতে পারছি না!!

তাদের এই বিদায়ী সংবর্ধনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ব্যপকভাবে প্রশংসীত হয়েছে। আসলে প্রত্যেকটি ইমামের বিদায় করার দৃশ্য এমনিই হওয়া উচিৎ।

ঐ এলাকার যুবসমাজ প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এমন সম্মানি বিদায় দিয়েছেন তাদের ইমামকে। অনেক উপহারও দিয়েছে এলাকার লোক জন। অশ্রুসিক্ত দোয়া শেষে তাকে বিদায় জানানো হয়।

-এটি