শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

লালমনিরহাটে অটোচালকদের দফায় দফায় সংঘর্ষে আহত ১০, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটে এক অটোচালক অন্য অটোচালকে সাইড না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অটোচালকদের দুই গ্রুপের সংঘর্ষ হয়।

বুধবার (৪ মে) রাতে লালমনিরহাটের নামুড়ি বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছে একজন ব্যবসায়ীসহ ১০ জন। এছাড়া পুলিশ ২ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার আনুমানিক রাত ১০টার দিকে যাত্রী নিয়ে দুটি অটোরিকশা কালীগঞ্জ এলাকা থেকে নামুড়ি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একজন অন্যজনকে কোন মতেই সাইড দিচ্ছিল না। এভাবে দ্রুত গতিতে প্রতিযোগিতামূলক অটো চালিয়ে তারা পৌঁছায় আদিতমারী উপজেলার নামুড়ি বাজার এলাকায়। বাজার এলাকায় পৌঁছার পর অটোচালক আল আমীনের অটো যাত্রী বায়েজিদ (৩০) গালি দেয় অপর অটোচালক জান্নাতুল ফেরদৌসকে।

এ নিয়ে দুই গ্রুপের সৃষ্টি হলে প্রথম দফায় সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে বায়েজীদের লোকজন এসে আবারও অটোচালক জান্নাতুল ফেরদৌস গংদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। পরে দুই অটোর মালিক পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এতে আহত হয় কমপক্ষে ১০ জন। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে আটককৃতদের নাম নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে আহত ১০ জনের ৭ জন বিভিন্ন স্থানে চিকিৎসা নিলেও ৩ জন ভর্তি হন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরা হলেন অটো যাত্রী পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের বায়েজীদ, একই এলাকার জামিমুরের পুত্র মমিনুর (২৮) ও টেপা পলাশী গ্রামের মৃত আছির উদ্দীনের পুত্র ব্যবসায়ী আব্দুল হক (৬২)। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই নিয়ে আসা হয় লালমনিরহাট সদর হাসপাতালে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক পক্ষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ