মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

মেঘনায় বিয়েবাড়ির ট্রলার ডুবে নারী নিহত, নিখোঁজ একই পরিবারের ৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিয়েবাড়ির যাত্রীবাহী একটি ট্রলার ডুবে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে একটি শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমর্দী গ্রাম থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজারের উদ্দেশে যাচ্ছিল।

জানা গেছে, সাজিয়া ও শিশিরের বিয়েকে কেন্দ্র করে স্বজনেরা ট্রলারে করে বৈদ্যেরবাজার যাচ্ছিলেন।

ট্রলারটিতে ১৩ জন যাত্রী ছাড়াও দুটি গরু ও একটি খাসি ছিল। সোনাময়ী এলাকায় মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ‘আমান কোম্পানি’র একটি ট্রলার ঘটনাসà§