মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

হোয়াইট হাউজে ঈদ আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর উদযাপন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার (২ এপ্রিল) এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। হোয়াইট হাউজে অনুষ্ঠিত এই অভ্যর্থনায় বাইডেনের সাথে যোগ দিবেন তার স্ত্রী জিল, এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের স্বামী, ডাগ এমহফ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।

রবিবার দিনের শেষে দেওয়া এক বিবৃতিতে বাইডেন পরিবার বলে, “সকলের জন্য ধর্মীয় স্বাধীনতার ঐতিহ্য আমাদের দেশকে শক্তিশালী করে, এবং এই মূলনীতির প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষা করতে ও আরও দৃঢ় করতে আমরা সকল বিশ্বাসের আমেরিকানদের সাথে কাজ করা অব্যাহত রাখব।”

বিবৃতিতে আরও বলা হয়, “হোয়াইট হাউজে ঈদ উদযাপন এবং সেসব অনুপ্রেরণামূলক মুসলিম আমেরিকান, যারা আমাদের দেশ জুড়ে আরও মিল ও একতা তৈরির প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন, তাদের সম্মানিত করার ঐতিহ্য এই বছর আমরা আবার চালু করব।”

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের হোয়াইট হাউজের ঈদ উদযাপন ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছিল।

একই সাথে বাইডেন পরিবার “বিশ্বজুড়ে লক্ষ লক্ষ স্থানচ্যুত মানুষ ও শরণার্থী, যারা এই পবিত্র ছুটির সময়টা তাদের পরিবার থেকে আলাদা হয়ে এবং ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন”, তাদের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ