মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বাইডেন বললেন, ‘আমেরিকাকে প্রতিদিন মজবুত করে তুলছেন মুসলিমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব জুড়েই আক্রান্ত হতে হচ্ছে মুসলিমদের। হোয়াইট হাউসে সোমবার ঈদুর ফিতর উদযাপন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেইসাথে তিনি জানালেন, আমেরিকাকে প্রতিদিন মজবুত করে তুলছেন মুসলিমরাই। যদিও আমেরিকায় প্রতিনিয়ত সত্যিকারের সামাজিক চ্যালেঞ্জ ও হুমকির সাথে লড়াই করতে হয় মুসলিমদের।

এ সময় বাইডেন জানান, তিনি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে প্রথম কোনো মুসলিমকে নিয়োগ দিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকের বিশ্বে মুসলিমদের আমরা অনেক সময়ই নিগৃহীত হতে দেখছি। কখনোই কাউকে তার ধর্মীয় বিশ্বাসের জন্য নিগ্রহ করা উচিত নয়।’

পাশাপাশি বাইডেনের কথায় উঠে এসেছে উইঘুর ও রোহিঙ্গা মুসলমানদের দুরবস্থার প্রসঙ্গও। তিনি বলেন, ‘আজকের এই পবিত্র দিনে আমাদের তাদের কথাও ভাবতে হবে, যারা দুর্ভিক্ষ, সহিংসতা, সংঘর্ষ ও রোগের মুখোমুখি। তাদের মধ্যে রয়েছেন উইঘুর ও রোহিঙ্গা মুসলমানরাও।’

সেইসাথে আমেরিকার উচ্ছ্বসিত প্রশস্তিও শোনা গিয়েছে বাইডেনের কাছে। তার মতে, বিশ্বে আমেরিকাই একমাত্র দেশ, যা কোনো ধর্ম, জাতি, ভৌগোলিক অবস্থান নয়, স্রেফ একটা আইডিয়ার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। আর মুসলমানরা যে সেদেশকে একটি নিখুঁত দেশে পরিণত করেছেন সেকথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিনের অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানি গায়ক ও সুরকার আরুজ আফতাব এবং ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘আমেরিকার জাতীয় মসজিদ’ হিসেবে পরিচিত মুহাম্মদ মসজিদের ইমাম ড. তালিব এম শরিফ।

অনুষ্ঠানের আগে টুইটারে একটি পোস্টে বাইডেন লেখেন, হোয়াইট হাউসে ঈদুল ফিতর উপলক্ষে অনুষ্ঠান উদযাপন করতে পেরে তিনি ও তার স্ত্রী সম্মানিত বোধ করছেন।

এদিকে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সূত্র: পিটিআই/এনডিটিভি, সংবাদ প্রতিদিনG

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ