শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’ জাতিসংঘে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকারবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস

লাখো মুসল্লির সমাবেশ হয় দেশের যেসব বৃহৎ ঈদগাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিমের বাৎসরিক এবাদত ও উৎসব ঈদ। বছরে দু’টি ঈদ- ঈদুল ফিতর ও ঈদুল আযহা। এদিন ধনী-গরীব সকল মুসলিম একসাথে ঈদগাহে ঈদের নামাজ পড়ে। খোলা আকাশের নিচে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য সাধারণত শহরের বাইরে বা শহরতলীতে বড় ময়দানকে ঈদগাহ বলা হয়। বাংলাদেশে রয়েছে বড় বড় কিছু ঈদগাহ। যেখানে লক্ষ লক্ষ মুসল্লি একত্রে জামাতে নামাজ আদায় করে। এসব মসজিস নিয়ে আজকের আয়োজন। ফিচারটি সাজিয়েছেন আবদুল্লাহ আফফান

গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান
বাংলাদেশের দিনাজপুরের অবস্থিত গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। এই ঈদগাহ ময়দানে প্রায় ৬ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। ২০১৭ সালে দেশের সর্বৃহত্তম ঈদুল ফিতরের জামাত এখানে অনুষ্ঠিত হয়েছিল।

ঈদগাহের অবকাঠামো
গোড়-এ শহীদ ঈদগাহ ময়দানের আয়তন প্রায় ২২ একর। ৫২ গম্বুজের ঈদগাহ মিনার তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মিহরাব এর উচ্চতা ৪৭ ফিট। এর সাথে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফিট লম্বায় ৩২টি আর্চ রয়েছে। পুরো মিনার সিরামিক্স দিয়ে নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মাঠের দুধারে করা হয়েছে ওজুর ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং।

শোলাকিয়া ঈদগাহ ময়দান
কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দান। নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঈদগাহ ময়দানে দ্বিতীয় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়া ঈদগাহ ময়দান আকর্ষণীয় ও বিশাল জামাত, গৌরবময় ও ঐতিহ্যশালী করেছে কিশোরগঞ্জকে। বর্তমানে এখানে একসঙ্গে তিন লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। বর্তমানে এই ঈদগাহের ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

ঈদগাহের ইতিহাস
ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য ইয়েমেন থেকে আগত শোলাকিয়া ‘সাহেব বাড়ির’ পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে ১৮২৮ সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন। ওই জামাতে ইমামতি করেন তিনি নিজেই। অনেকের মতে, মোনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে ‘সোয়া লাখ’ কথাটি ব্যবহার করেন। আরেক মতে, সেদিনের জামাতে ১ লাখ ২৫ হাজার (অর্থাৎ সোয়া লাখ) লোক জমায়েত হয়। ফলে এর নাম হয় ‘সোয়া লাখি’। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি চালু হয়ে যায়। আবার কেউ কেউ বলেন, মোগল আমলে এখানে অবস্থিত পরগনার রাজস্বের পরিমাণ ছিল সোয়া লাখ টাকা। উচ্চারণের বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়ালাখà