মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইমরানের বিরুদ্ধে এবার ধর্ম অবমাননার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিটিআই চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার সাবেক সরকারের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে ফয়সালাবাদে ধর্ম অবমাননা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে রবিবার জানা গেছে।

মদিনার পবিত্র মসজিদে নববিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের সামনে ইমরান সমর্থকরা ‘চোর’ বলে স্লোগান দেওয়ার কয়েকদিন পরে এ খবর এল।

এফআইআর এ দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ও ২৯৬ ধারায় কোনো ধর্মকে অবমাননার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি বা তার পবিত্রতা ক্ষুণ্ন করাসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে।

ফয়সালাবাদে জনৈক সাধারণ নাগরিক মুহাম্মদ নাঈমের অভিযোগের ভিত্তিতে নথিভুক্ত এফআইআরে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা এবং সহযোগীদের নাম রয়েছে।

তাদের মধ্যে রয়েছেন ফাওয়াদ চৌধুরী, শাহবাজ গিল, কাসিম সুরি, সাহেবজাদা জাহাঙ্গীর, অনিল মুসাররাত ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

সূত্র: দ্য ডন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ