শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

চুয়াডাঙ্গায় 'সম্মিলিত উলামা কল্যাণ পরিষদে’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এম সাইফুল ইসলাম।।

চুয়াডাঙ্গা জেলা দ্বীনি ও সেবামূলক সংগঠন 'সম্মিলিত উলামা কল্যাণ পরিষদে'র থানা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২৭ এপ্রিল) বুধবার সদর থানার হাজরাহাটি পশুহাট পাড়া জামে মসজিদে থানা কমিটির সভাপতি মুফতি মনিরুজ্জামান-এর সভাপতিত্বে ও মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'সউক' পরিষদের সভাপতি মাওলানা বশির আহমাদ।

ইফতার মাহফিলে আলোচকরা বলেন, পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে। এ মাসের ফজিলত অপরিসীম। এ মাস কুরআন নাযিলের মাস।পবিত্র মাহে রমযানে কুরআনের শিক্ষাকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা আলেম উলামা ও ইমামদেরদের দায়িত্ব ও কর্তব্য। তাই প্রত্যেক আলেমের উচিৎ, বেশি বেশি কুরআন তিলাওয়াত ও যিকির ইস্তিগফার পাঠ করার জন্য মুসল্লীদেরকে উৎসাহিত করা। মূল কথা সংযম ও আত্মনিয়ন্ত্রন, আল্লাহর ভয়ে গুনাহ ও পাপাচার এবং গর্হিত ও অশোভন আচরণ থেকে বিরত থাকা।

বক্তারা আরও বলেন, সামনে পবিত্র ইদুল ফিতর। এই মুহুর্তে আমাদের কর্তব্য নিজেদের সম্পদের যাকাত ও ফিতরা প্রাপ্যদের মাঝে বিতরণ করার ব্যবস্থা নেওয়া। এই মাস মুসলমানদের জন্য নিজেদের পরকালের মুক্তি এবং দুনিয়ার জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার সূবর্ণ সুযোগ সুতরাং আর যে কয়দিন বাকী আছে, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া কান্না রোনাজারি করে হলেও নিজেদের নিষ্পাপ বানানোই হবে প্রকৃত বুদ্ধিমান মমিনের পরিচয়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ,"যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু নিজেকে গুণাহ মুক্ত করতে পারলো না,তার মতো হতভাগা আর কেউ নেই।"

আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিষদের সেক্রেটারি, আলহাজ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা সারওয়ার হুসাইন, ওয়ার্ড কমিশনার মুন্সী আলাউদ্দিন,মাওলানা আব্দুর রশিদ রজব, মুফতী আখতারুজ্জামান, মুফতি জহিরুল ইসলাম,মুফতী আমির খসরু,হাফেজ জামাল উদ্দিনমাওলানা ফয়জুল্লাহ,মাওলানা জুনাইদ প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ