মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রাশিয়ার হামলায় ইউক্রেনে দুই শতাধিক শিশু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে রাশিয়ার হামলায় দেশটির দুই শতাধিক শিশু নিহত হয়েছে। রোববার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় ২১৩ শিশু নিহত এবং ৩৮৯ শিশু আহত হয়েছে। এখন ইউক্রেনীয় কর্তৃপক্ষ যে হতাহতের সংখ্যা বা তালিকা প্রকাশ করেছে তা আগের তথ্য। বর্তমানে বিভিন্ন সঙ্ঘাতে যে সকল শিশু নিহত হয়েছে, তাদের সংখ্যা ওই তালিকায় প্রকাশ করা হয়নি।

এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেনকো বলেছেন, রাশিয়ান সেনাবাহিনীর গোলাবর্ষণে দু’শিশু নিহত হয়েছে। এ সময় তিনি যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে জনগণকে সরে যাওয়ার আহ্বান জানান।

দোনেৎস্ক অঞ্চলের গভর্নর তার টেলিগ্রাম অ্যাকাউন্টে আরো বলেছেন, রাশিয়ার হামলায় পাঁচ বছর ও ১৪ বছর বয়সী দু’বালিকা নিহত হয়েছে। ওচেরেটিনস্ক কম্যুনিটির একটি ভবনে রুশ হামলায় ওই দু’শিশু নিহত হয়।

সূত্র: আল-জাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ