রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ ।। ২৩ কার্তিক ১৪৩৩ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ন রাখতে রুখতে হবে সাংস্কৃতিক আগ্রাসন: রাহমানী বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী! পাঁচ হিজাবি নারীর যুক্তরাষ্ট্র জয়! পোশাকশ্রমিকদের মানসম্মত জীবনযাপনের উপযোগী মজুরি দিন: পীর সাহেব চরমোনাই আস-সুন্নাহয় ইসলামিক স্কলার শায়খ আব্দুল কাইয়ূমের নাসিহা প্রোগ্রাম শনিবার এক যুগ পর মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু লন্ডনে আল্লামা কাশ্মীরির নাতির সান্নিধ্যে রমজানে ১১ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ২৩৩৩ হাম্মাদ (রহ.)-এর মজলিসে শিক্ষকের সান্নিধ্য 

ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিলেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতা হারানোর পর থেকেই বড় বড় সব শহরে সমাবেশ করছেন ইমরান খান। সবশেষ বৃহস্পতিবার লাহোরে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে আরও একবার দলের শক্তি প্রদর্শন করেন তিনি।

এবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করতে দেশব্যাপী নেতা–কর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতা হারানোর পর শনিবার (২৩ এপ্রিল) প্রথমবার সাংবাদিকদের সামনে আসেন ইমরান খান। ইসলামাবাদ অভিমুখে এই লং মার্চ সত্যিকারের স্বাধীনতা'র জন্য হবে বলে হুংকার দেন ইমরান।

সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তা দেশের মানুষ বুঝতে পেরেছে। আর তাই তার ডাকে রাজধানী ইসলামাবাদের দিকে বিশাল জনস্রোত যাবে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানী অভিমুখে লং মার্চ সফল করতে আগামী ২৭ রমজান দেশব্যাপী প্রার্থনা করা হবে বলেও জানান তিনি। তবে, কবে নাগাদ লং মার্চ হবে সেই তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান ইমরান। দেশটির বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ঈদুল ফিতরের পর ব্যাপক আন্দোলন শুরু করতে পারে পিটিআই।

গত ৯ এপ্রিল জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এই অনাস্থা প্রস্তাবের নেপথ্যে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করে আসছেন তিনি। সরকার থেকে বিদায় নেওয়ার পর বিক্ষোভ প্রদর্শন ও একের পর এক সমাবেশ করছে পিটিআই। দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি। তবে, এমন অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। সূত্র: ডন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ