মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

পাম অয়েল রপ্তানিতে ইন্দোনেশিয়ার নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভোজ্যতেলের সংকট সৃষ্টি হওয়ায় বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া এবার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। স্থানীয় সময় শুক্রবার (২২ এপ্রিল) এ নিষেধাজ্ঞা দেয় জোকো উইদোদোর সরকার।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, বাসা বাড়িতে রান্নার তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে তেলের কাঁচামাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এটি আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে।

শুক্রবার সন্ধ্যায় কেবিনেটের বৈঠকে দেশটির প্রেসিডেন্ট আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণে সাশ্রয়ীমূল্যে রান্নার তেল সরবরাহ করার জন্য পরিস্থিতির পর্যবেক্ষণ ও মূল্যায়ন করবেন তিনি। তবে সেটি কীভাবে করা হবে, তা বিস্তারিত জানাননি জোকো উইদোদো।

রান্নার তেল ইন্দোনেশিয়ার স্থানীয় খাবারে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এটির প্রধান উৎস পাম অয়েল। একই সঙ্গে পাম অয়েল দেশটির রপ্তানি করা পণ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে।

গতবছরের শেষের দিকে তেলের দাম বাড়তে থাকে দেশটিতে। বিশেষ করে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ববাজারে। ফলে খাদ্যপণ্য ও তেলের সরবরাহে ঘাটতির ফলে দাম বাড়ছে হু হু করে। ইন্দোনেশিয়াতেও বেড়ে গেছে সব পণ্যের দাম। রমজান মাসে চাহিদা ও সংকট আরও বেড়ে গেছে কয়েক ধাপে।

দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় (এজিও) সিঙ্গাপুরভিত্তিক উইলমার ইন্টারন্যাশনালের সাথে যুক্ত একজনসহ চারটি পাম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের নির্বাহী ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার মাত্র কয়েকদিন পরই জোকো উইদোদোর এ ঘোষণা এলো।

এজিও বলছে, বাণিজ্য মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা গত মাসে সরকার-নির্ধারিত মূল্যে দেশীয় বাজারের শর্ত পূরণে ব্যর্থ হওয়া কোম্পানিগুলোর রপ্তানি পারমিট দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ