বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

করোনার বন্ধে ৬ মাসে হাফেজ হলো মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি>

করোনার বন্ধে সময়কে কাজে লাগিয়ে মাত্র ছয় মাস ১৬ দিনে কোরআনে হাফেজ হয়েছে ১২ বছরের শিশু মিজানুর রহমান মিজান। সে লতিফিয়া হিফজুল কুরআন একাডেমি ওসমানীনগর মাদ্রাসার ছাত্র।

জানা যায়, মিজানুর রহমান উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামের মুহা. জুফুর আহমদের প্রথম সন্তান। তার বাবা একজন ব্যবসায়ী।

তার বাবা মুহা. জুফুর আহমদ বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ ছিল। এই অবসরকে কাজে লাগাতে কোরআন হিফজ শুরু করে এবং মাত্র ছয় মাস ১৬ দিনে সে পুরো কোরআন হিফজ শেষ করে।

তিনি আরও বলেন, আমার অনেক স্বপ্ন ছিলে আমার ছেলে কোরআনে হাফেজ হবে আল্লাহ সুবহানাতায়াল আমার স্বপ্ন পূরণ করেছেন। তাই আল্লাহ তায়া’লার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি।

তিনি সকলের কাছে মিজানুর রহমানের জন্য দোয়া প্রতাশা করেন।

হিফজুল কুরআন একাডেমি ওসমানীনগর মাদ্রাসার প্রধান শিক্ষক মুহা. আব্দুর রব বলেন, মিজানুর রহমান মিজান গত বছরের ২৫ জানুয়ারি হিফজ শাখায় ভর্তি হয়ে ৬ মাস ১৬ দিনে এত অল্প সময়ে কোরআন হিফজ করে যেমন মেধার স্বাক্ষর রেখেছে, তেমনি প্রমাণ করেছে সদিচ্ছা থাকলে যেকোনো পরিস্থিতিতে কোরআন হিফজ করা সম্ভব। তিনি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ