বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

রমজানে দিনে চায়ের দোকান না খোলায় ৮ দোকানিকে পুরস্কৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় চলতি রমজান মাসে চায়ের দোকান না খোলায় ৮ দোকানিকে পুরস্কৃত করা হয়েছে।

গাছা মধ্যপাড়া এলাকার ‘মসজিদ উন নূর’ জামে মসজিদে শুক্রবার জুমার নামাজে তাদের পুরস্কৃত করা হয়।

ওই মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসাইন নূরানীর নিজ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়েছে।

জানা যায়, রমজান মাস শুরুর আগে এক জুমায় মাওলানা কবির হোসাইন নূরানী ঘোষণা দেন- এলাকার মধ্যে যারা রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় চায়ের দোকান না খুলবে তাদের জন্য বিশেষ দোয়া এবং পুরস্কৃত করা হবে।

এ ঘোষণার পর এলাকার সড়কগুলোতে বিভিন্ন সময়ে খোঁজখবর নেওয়া হয়। যারা ওই ঘোষণা শুনে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পর্দা টাঙিয়ে চায়ের দোকান খোলা রাখেননি, তাদের ৮ জনের নামের তালিকা করা হয়। এরপর ওই তালিকা যাচাই-বাছাই শেষে রমজানের তৃতীয় জুমায় হাজারও মুসল্লির সামনে খুতবার আগে তাদের নাম ঘোষণা করা হয়।

এ সময় তাদের মিমবরের কাছে ডেকে নিয়ে সবার সামনে পরিচয় করিয়ে প্রত্যেককে ঈদের উপহার সামগ্রী হাতে তুলে দিয়ে বিশেষ দোয়া করা হয়। পুরস্কৃতরা সবার সামনে এমন সম্মান পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

ব্যতিক্রমী এ উদ্যোগকে স্থানীয় সবাই সাধুবাদ জানিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ