মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

১৫ দিনে ২৮ লাখ মুসল্লি ইফতার করলেন মক্কা-মদিনায়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মক্কার কাবা প্রাঙ্গণে রমজানের প্রথম ১৫ দিনে ১৫ লাখ ও মদিনার মসজিদে নববিতে ১৩ লাখ মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

দুই মসজিদে ১৫ দিনে সর্বমোট ২৮ লাখ মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। যদিও ইফতারে উপস্থিত মুসল্লিদের সংখ্যা এর দিগুণ। রমজানের শেষ পনেরো দিনে আরও অন্তত ২৫ লাখ মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হবে।

সৌদি আরবের বিভিন্ন সরকারি-বেসরকারি দাতব্য সংস্থার সমন্বয়ে এসব ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণের জন্য আগে থেকেই নাম নিবন্ধন করে অনুমতি নিতে হয়। সৌদি বার্তা সংস্থার সূত্রে আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

মক্কার মসজিদে হারামের চত্বর বিভাগের প্রধান মুসা বিন মুহাম্মদ আল কিয়াদি জানান, আগত মুসল্লিদের মাঝে ইফতার হিসেবে পানি, খেজুর, জুস ও পেস্ট্রি কেকসহ নানা খাবার পরিবেশন করা হয়। ইফতার পরিবেশনের জন্য আট হাজার কর্মী রয়েছে। ইফতার বিতরণে কাজ করছে প্রায় ৬৭টি সংস্থা। সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষের সমন্বয়ে তা পরিবেশন করা হয়।

এদিকে মসজিদে নববি চত্বরে রমজানের প্রথম পনেরো দিনে ১৩ লাখ মুসল্লির মাঝে ইফতার বিতরণ করা হয়। একই সময়ে মসজিদে নববিতে ইফতার করা মুসল্লিদের মধ্যে প্রায় ১৪ লাখ ৩৩০ মিলিলিটার জমজম কূপের পানির বোতল বিতরণ করা হয়েছে।

এ ছাড়া ১৪ হাজার ২০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন কন্টেইনার জমজমের পানি বিতরণ করা হয়, যেগুলো প্রতিদিন তিনবার করে রিফিল করা হয়েছে।

রমজানের প্রথম ১৫ দিনে প্রায় ৬০ লাখ মানুষ মসজিদে নববিতে প্রবেশ করেছেন। এর মধ্যে টাইম স্লট অনুযায়ী, প্রায় চার লাখেরও বেশি মুসল্লি পবিত্র রওজা শরিফ জিয়ারত ও মসজিদে নববিতে প্রার্থনার সুযোগ পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ