দু’বছর পর কোন রকম বিধি-নিষেধ ছাড়া স্বাভাবিক রমজান পালন করছেন পুরো বিশ্বের মুসলমানরা। রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ আমল ইতিকাফেও এবার স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে নেই কোন বাধা। রমজানের শেষ দশকের এই আমল নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন রাজধানী ঢাকার মাদরাসা দারুর রাশাদের সিনিয়র মুহাদ্দিস ও বায়তুল ফালাহ জামে মসজিদ, মধ্যমনিপুর, মিরপুরের খতিব মাওলানা উমায়ের কোব্বাদী। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
ইতিকাফের বিধান-প্রয়োজনীয়তা বিষয়ে যদি কিছু বলতেন?
ইতিকাফ মুলত তাদের জন্য যারা হৃদয়ের গভীরে আল্লাহর সঙ্গে সম্বন্ধের যোগসূত্র মুঠোয় পেতে আগ্রহী। রমজানের শেষ ১০ দিন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একান্ত আল্লাহর হয়ে যাওয়ার জন্যই ইতেকাফ।
রমজানের শেষ দশকের এই ইতিকাফ সুন্নতে মুয়াক্কাদা কেফায়া। যার কারণে ফকিহগণ বলে থাকেন, যদি কোনো মসজিদে একজনও ইতেকাফ না করেন তাহলে এলাকার সবাই গুনাহগার হবে।
এক হাদিসে নবীজি সা. বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে আল্লাহ্ তার মাঝে ও জাহান্নামের আগুনের মাঝে তিনটি পরিখার দূরত্ব সৃষ্টি করে দেন; যা পূর্ব-পশ্চিমের চেয়েও বেশি দূরত্ব।
এবার ভেবে দেখুন, দশ দিনের ইতিকাফ একজন মানুষকে জাহান্নামের বিভীষিকা থেকে কী পরিমাণ দূরত্বে এবং জান্নাতের স্নিগ্ধতার কতটা কাছে নিয়ে যাবে!
বাস্তবেও আমরা দেখতে পাই, ইতিকাফের ইতিবাচক ফলাফল মানুষের জীবনে তাৎক্ষণিকভাবে ইতিকাফের দিনগুলোতেই পরিলক্ষিত হয়। এছাড়া পরবর্তী রমজান পর্যন্ত অনাগত দিনগুলোর উপরেও এর ইতিবাচক প্রভাব দেখা যায়।
এ সুবাদে আমি একটা বিষয়ের প্রতি সবিশেষ দৃষ্টি আকর্ষণ করব তা হলো, নারীদের ইতেকাফ। আমাদের দেশে খুব কম নারীই ইতেকাফ করেন। পুরুষদের উচিত তাদেরকে উদ্বুদ্ধ করা এবং সুযোগ করে দেয়া। তাহলে পুরুষরাও সাওয়াব পাবেন।যদিও তাদের জন্য এটা মুস্তাহাব তবে সহজও।
বিধান একটু ভিন্ন হলেও ফজিলত তো নারী-পুরুষ উভয়ের জন্য সমান। তারা নিজেদের ঘরেই নামাজ আদায়ের নির্ধারিত স্থানে ইতিকাফ করবেন। ইতিকাফের নিয়ম মেনে তারা চাইলে সংসারের খোঁজখবর নিতে পারবেন। ফলে সংসারও ঠিক থাকবে; ইতিকাফও হয়ে যাবে। এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
দু'বছর পর কোন বিধি-নিষেধ ছাড়াই আবারো স্বাভাবিক নিয়মে ইতিকাফের সুযোগ পাচ্ছেন দেশের মানুষ, কিভাবে কাটানো যেতে পারে এবারের ইতিকাফ?
কà§