সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

বৃষ্টির দিনে ইফতারিতে ভুনা খিচুড়ি রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ সকাল থেকেই থেমে থেমে চলছে কাল বোশেখী, নামছে বৃষ্টি। এই বৃষ্টিতে ইফতারিতে ভুনা খিচুড়ি হলে কিন্তু মন্দ নয়। তাই বৃষ্টির দিনে প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করুন ভুনা খিচুড়ি। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ভুনা খিচুড়ি:-

উপকরণ:

পোলাওয়ের চাল ৪ কাপ, মটরশুটি ১ কাপ, মুগ ডাল (ভাজা) ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চামচ, কাঁচামরিচ ৮-১০টি।

এলাচ ৪-৫টি, দারুচিনি ২ ইঞ্জি ৪ টুকরা, তেজপাতা ৩-৪টি, লবঙ্গ ৪-৫টি, আস্ত কালো গোলমরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, ঘি আধা কাপ, তেল কোয়ার্টার কাপ, গরম পানি ১২ কাপ।

প্রণালী:

মুগ ডাল ভেজে ধুয়ে ভিজিয়ে রাখুন ২ ঘণ্টা। চাল ধুয়ে ৩০ মি. ভিজিয়ে নিন। এবার ডাল-চাল পানি ঝরিয়ে নিন। একটি মোটা তরার হাঁড়ি বা সসপ্যানে ঘি+তেল ঢেলে দিন।

এবার পেঁয়াজ কুচি ও তেজপাতা দিয়ে ভাজুন। বাদামি রং ধারণ করলে আদা-রসুন বাটা-গুঁড়া মসলা-আস্ত গরম মসলা ও ২ টেবিল চামচ পানি দিয়ে কষিয়ে নিন।

এবার কষানো মসলায় ডাল-চাল-মটরশুটি দিয়ে ৭-৮ মিনিট ভেজে গরম পানি ও লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল পানি সমান সমান হয়ে গেলে কাঁচামরিচ দিয়ে নেড়ে ঢেকে দিন।

আঁচ কমিয়ে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন। এ সময় হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে তার ওপর হাঁড়ি বসিয়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ