শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’

ওমরা সফরে গেলেন আল্লামা সাজিদুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু রাইহান গিফারী: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ওমরা পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন।

১৬ এপ্রিল (শনিবার) মধ্য রাতে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সফরসঙ্গী হিসেবে সাথে আছেন তার ছেলে মাওলানা খালেদুর রহমান।

মুঠোফোনে যোগাযোগ করা হলে মাওলানা খালেদুর রহমান জানান, তারা সুস্থ-স্বাভাবিক ভাবেই গন্তব্যে পৌঁছেছেন। ওমরার সমস্ত কার্যক্রম শেষে দেশে ফিরবেন। কিন্তু কবে ফিরবেন তা এখনও নির্দিষ্ট করে বলেন নি।

দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন মাওলানা খালেদুর রহমান।

আল্লামা সাজিদুর রহমান বর্তমানে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল ক্বাওমিয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি ও জামিয়া দারুল আরক্বাম বি-বাড়িয়ার মুহতামিম, শায়খুল হাদীস পদে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জামিয়া ইউনুসিয়ার শায়খুল হাদীস পদেও কর্মরত রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ