মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ঐক্যবদ্ধভাবে ফিলিস্তি*নিদের পাশে দাঁড়ান: মুসলিম বিশ্ব*কে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ ও সংহতভাবে তাদের পাশে থাকার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।

মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক তাণ্ডবের তীব্র সমালোচনা করে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত শুক্রবার পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমার দিন সকালে আল-আকসা মসজিদে ভয়াবহ হামলা চালায়। এতে কমপক্ষে ১৫০ ফিলিস্তিনি আহত হন এবং মুসলমানদের প্রথম ক্বেবলা ক্ষতিগ্রস্ত হয়। ইহুদিবাদী সেনারা অন্তত ৪০০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়।

মুসলিম বিশ্বের অভিন্ন সম্পদ এই স্থাপনায় ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়ে সাঈদ খাতিবজাদে গতকাল (শনিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে একটি পাস্ট দেন।

সেখানে তিনি বলেন, পবিত্র মাহে রমজানে ইহুদিবাদী ইসরাইলের নয়া পাশবিকতা মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে এবং আমরা মসজিদুল আকসার এই অবমাননার তীব্র নিন্দা জানাই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উগ্র বর্ণবাদী ইসরাইল সরকারের সঙ্গে কিছু আরব ও মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রবণতা এই দখলদার সরকারকে অতীতের চেয়ে বেশি বেপরোয়া করে তুলেছে। তিনি ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ