মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বে করোনায় শনাক্ত আরও ১০ লাখ, মৃত্যু ৩ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের তাণ্ডব অনেকটাই কমে এসেছে। বিশ্বব্যাপী টিকাকরণের ফলে এ ভাইরাসে আক্রান্ত-মৃত্যু প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। বর্তমানে মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাপন করছে। কদিন ধরে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী থাকলেও একদিনের ব্যবধানে সেটি ফের কিছুটা বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যে দেখা গেছে, বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৩ হাজার ৩৪ জন। এ সময় মারা গেছেন ৩ হাজার ১৪৭ জন।

এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৫ লাখ ৪৫ হাজার ১০৫ জন। এ সময় মারা যান ২ হাজার ২ জন।

মঙ্গলবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫০ কোটি ৮ লাখ ৪১ হাজার ৬৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৯১ লাখ ৬ হাজার ৩২২ জন। এ ছাড়া মারা গেছেন ৬২ লাখ ৯ হাজার ২০৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৪২ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ১৩ হাজার ৪৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৪৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১ লাখ ৪৩ হাজার ৯২৯ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৫৫২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ