শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’

নারীদের জন্য আলাদা বগি থাকবে ঈদের ট্রেনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করছে রেলওয়ে। বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী বলেন, এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু মহিলা যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে।

মন্ত্রী বলেন, মহিলা, প্রতিবন্ধী ও অনেক স্কুল কলেজের ছাত্রী ঈদের সময় যাতায়াত করেন। তাদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য আমরা এই ব্যবস্থা করেছি।

এক প্রশ্নের জবাবে সুজন বলেন, নারীদের জন্য নির্দিষ্ট সেই কোচে কোনো পুরুষ যাত্রী উঠতে পারবে না। তবে নারীরা ট্রেনের অন্য কোচেও উঠতে পারবে।

এটা সব সময়ের জন্য কি না- এ প্রশ্নে মন্ত্রী বলেন, আপাতত আমরা এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক শুধু রেখেছি। চেষ্টা করব এই সুবিধাগুলো সবসময় রাখার।

এবার ঈদে ট্রেন টিকেট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ৬ জোড়া ট্রেন চলবে। আর যাত্রীর চাপ সামলাতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন থেকে ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ, প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ