শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

চাঁদপুরে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরে অবৈধ ও লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারসমূহের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা সিভিল সার্জন অফিস ও চাঁদপুর সদর থানা পুলিশের সহযোগিতায় লাইসেন্স না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের কারণে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেলাল চৌধুরী।

তিনি জানান, লাইসেন্স না থাকায় শহরের মিশন রোডস্থ আল রাফি ডায়াগনস্টিক সেন্টার, তিতাস ডায়াগণস্টিক সেন্টার, চাঁদপুর ভ্যাকসিন সেন্টার ও নতুনবাজারস্থ মডার্ন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।

তাছাড়া চাঁদপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অনিয়মের কারণে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ