শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’

পুলিশসহ সব বাহিনীকে মানুষের আস্থা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশসহ সব বাহিনীকে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জনে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে পুলিশের দু’টি মানবিক কার্যক্রমের উদ্বোধনে এ আহবান জানান তিনি।

রোববার (১০ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন, প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য হেল্পডেস্কের। জমিসহ ৪শ’ গৃহহহীন পরিবারকে হস্তান্তর করেন জমিসহ বাড়ি।

হেল্পডেস্কের ফলে দ্রুত আইনি প্রতিকার পাবার সুযোগ তৈরী হলো উল্লেখ করে তিনি বলেন, সমাজের নির্বাসিত, নিপীড়িত মানুষদের মধ্যে আস্থা, বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। তাদেরও যে নাগরিক অধিকার রয়েছে সেটা নিশ্চিত করা এবং তাদেরকে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব। যারা আসবে আপনাদের হেল্প ডেস্কে সাহায্য চেতে তাদের যদি আইনগত সহযোগিতা দিতে হয়ে তার জন্যে আমরা ইতিমধ্যেই 'লিগ্যাল এইট' কমিটি গঠন করে দিয়েছি। সেখানে বিচারিক ব্যবস্থা থেকে আর্থিক সব ধরণের ফান্ডের ব্যবস্থা সেখানে আছে। তাই তাদের কোনরকম অসুবিধা হবে না।

পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- পুলিশের কাছে গেলে সেবা পাওয়া যাবে মানুষের এই আস্থা অর্জন করতে হবে। যেকোন বাহিনী হোক অথবা ব্যক্তি তার জীবনে সফলতা তখনই আসে যখন তার উপর অর্পিত দায়িত্ব সে যথাযথ পালন করে মানুষের আস্থা, বিশ্বাস ও ভালবাসা অর্জন করতে পারে। কাজ করতে হবে- বঙ্গবন্ধুর জনগণের পুলিশ হবার লক্ষ্যে। আমাদের স্বাধীন দেশে মানুষের আস্থা এভাবেই পুলিশ অর্জন করতে পারে সেটাই আমরা চাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ