সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রমজান জুড়ে আওয়ার ইসলামের বিশেষ চার আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের সর্ববৃহৎ ইসলামিক অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম তাদের পাঠক ও দর্শকদের জন্য আয়োজন করছে পুরো রমজান মাস জুড়ে ধারবাহিক ৪ আয়োজন। সবগুলো অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আওয়ার ইসলাম টিভি ফেসবুক পেজে ও ইউটিউবে

প্রচারিত আয়োজনগুলোর মধ্যে রয়েছে কোরআনের সৌরভ, আজকের তারাবি, রমজান মাসয়ালা ও আকাবিরদের রমজান স্মৃতিকথা।

কোরআনের সৌরভে থাকছে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিম, সময়ের সেরা হাফেজ-২০২১ চ্যাম্পিয়ন হাফেজ কাজী আদনান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ আদনান রহমান, হাফেজ শাহরিয়ার নাফিস সালমান, হাফেজ নুরুদ্দীন মুহাম্মদ জাকারিয়া ও হাফেজ মাহমুদুল হাসানের মন জুড়ানো তিলাওয়াত।

আজকের তারাবিতে থাকছে প্রতিদিনের তারাবির নামাজের তেলাওয়াতের তাফসির। সাবলীল তাফসির নিয়ে আলোচনা করেন মুফতি মুহাম্মাদুল্লাহ সাদেকী।

রমজান মাসয়ালায় পবিত্র রমজান মাস ও রোজা সংশ্লিষ্ট্য সমসাময়িক বিভিন্ন মাসয়ালার সমাধান নিয়ে থাকছেন মাওলানা আবুল ফাতাহ কাসেমি।

আকাবিরদের রমজান স্মৃতিকথা’য় থাকছে আকাবির ও আসলাফদের রমজান কেন্দ্রিক বিভিন্ন স্মৃতিকথা, তাদের ইফতার ও সাহরি, সিয়াম ও কিয়াম, তাহাজ্জুদ ও কোরআন তিলাওয়াত ইত্যাদি। অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন আওয়ার ইসলামের বার্তা সম্পাদক কাউসার লাবীব।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ