শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

পথ শিশুদের সাথে ই*সলামী আ*ন্দোলনের ইফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে সুবিধাবঞ্চিত পথ শিশুদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

দুই শতাধিক পথশিশুর অংশগ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন দলের সহকারি মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।

তিনি বলেন, সুবিধাবঞ্চিত পথশিশুদের পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের উপর আবশ্যকীয় কর্তব্য। অতএব আমরা দেশের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিবর্গের প্রতি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এসময় তিনি ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে অসহায়দের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরেন এবং যারা এসব সেবা মূলক কার্যক্রমের অর্থনৈতিক সহযোগিতা করতে আগ্রহী তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

আজ ৭ রমজান (৯ এপ্রিল'২২) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন চত্বরে পথ শিশুদের সাথে ইফতারে আরো অংশগ্রহণ করেন মহানগর দক্ষিণ সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন সেক্রেটারি ডাক্তার মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেএম শরীয়তুল্লাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক গাজী মোহাম্মদ আলী হায়দার, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শাহাদাত হোসাইন প্রধানিয়া, ছাত্রনেতা আহসান ফয়েজী, ইউসুফ পিয়াস, জসিম উদ্দিনসহ সহ নগর ও পল্টন থানা নেতৃবৃন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ