মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

অন্ধ্রপ্রদেশে রোজায় মুসলিম কর্মীদের কর্মঘণ্টা কমানো হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধারাবাহিক নেতিবাচক সংবাদের পর ভারতীয় মুসলিমদের নিয়ে একটি ইতিবাচক খবর শোনা গেল। রোজা উপলক্ষে দেশটির অন্ধ্রপ্রদেশে মুসলিম কর্মীদের কাজে বিশেষ ছাড় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন প্রাদেশিক সরকার এ নির্দেশনার কথা জানায়।

রাজ্যের মুখ্যসচিব সমীর শর্মা স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ‘সব সরকারি কর্মচারী, শিক্ষক, চুক্তিভিত্তিক কর্মী যারা ইসলামের অনুসারী তাদের ২ মে পর্যন্ত রোজার দিনগুলোতে সমস্ত কর্মদিবসে অফিস, স্কুল থেকে এক ঘণ্টা আগে বেরোনোর অনুমতি দেয়া হয়েছে।’

তাই রোজায় অফিস ছুটি হওয়ার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই ঘরে ফিরে যেতে পারবেন মুসলিম কর্মীরা।

রাজ্যসরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন সেখানকার মুসলিম কর্মীরা। মোহাম্মদ সাইফুল্লাহ নামে এক স্কুলশিক্ষক জানিয়েছেন, সরকার অত্যন্ত মানবিক পদক্ষেপ নিয়েছে। স্কুল থেকে তার বাড়ি অনেকটাই দূরে। রোজার দিনে স্কুল শেষ করে ঘরে ফিরতে ফিরতে ইফতারের সময় হয়ে যেত। কখনো ইফতার করতে হতো রাস্তায়। কিন্তু এই সিদ্ধান্তের পর তিনি ভালোভাবেই বাড়ি ফিরতে পারবেন এবং পরিবারের সাথে ইফতারে শামিল হতে পারবেন।

আবু জাফর নামে এক সরকারি কর্মচারী জানান, এই ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারকে ধন্যবাদ। অফিসে ইফতার করা ও নামাজ পড়া কষ্টকর। এখন বাড়ি এসে ইফতার ও নামাজ ও ইফতার করতে পারব।

সূত্র: পুবের কলম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ