শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

ওমরাহ আবেদনে কোনো এজেন্সির প্রয়োজন নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এখন থেকে সারাবিশ্বের মুসলিমরা ওমরাহ হজ করার জন্য নিজে নিজেই আবেদন করতে পারবেন। তাদের কোনো উমরাহ সার্ভিস এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না। এক ঘোষণায় এমনটাই জানিয়েছে সৌদি সরকার।

গত মঙ্গলবার (৫ এপ্রিল) সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সৌদি আরবের বাইরে থেকে আসা ব্যক্তিরা ওমরাহ ভিসা পাওয়ার জন্য সরাসরি নিবন্ধন করতে পারবেন। তাদের বিদেশি কোনো ওমরাহ সার্ভিস বা এজেন্টের মাধ্যমে আবেদন করতে হবে না।

ওমরাহ ভিসার আবেদনপত্রটি সৌদি আরবের অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, এ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি তিনটি ধাপের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

আগ্রহী ব্যক্তিরা ওমরাহ পালনের জন্য অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মগুলোর একটির মাধ্যমে নিবন্ধন করবে। ওমরাহ প্রোগ্রামে ইলেকট্রনিক ভিসার জন্য সব প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি আবাসন এবং পরিবহন পরিষেবা অন্তর্ভুক্ত থাকবে। ওমরাহ যাত্রীরা ভিসার কপি নিজেরাই প্রিন্ট করতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ