শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট ‘আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ’

জামিনে মুক্তি পেলেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের  খ্যাতিমান ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার ( ৬ এপ্রিল) বিকেল ৫ টায় তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। নির্ভরযোগ্য সূত্র আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে (প্রতিবেদন লেখার সময়) তিনি নিজ বাড়ির পথে ফিরছেন। তার নামে ৮ টি মামলা ছিল, সবগুলো থেকে তিনি মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি শারিরিকভাবে কিছুটা অসুস্থ।

কারাগার থেকে মুক্তির সময় তার সঙ্গে ছিলেন মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, এইচ এম মনিরুজ্জামান, মুফতি মিরাজ হোসাইন, মাসুদুর রহমান আইয়ুবী, খালেদ সাইফুল্লাহ নোমানী ও তার ছেলে আব্দুল্লাহ এবং পরিবারের সদস্যবৃন্দ।

আগে গত বছরের ২২ এপ্রিল (বৃহস্পতিবার) ভোরে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেছিলেন বলেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা ছিল। তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেফতার করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ