শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আপত্তিকর শব্দে সরকারকে গালি দিয়ে জামায়াত নেতার দুঃখ প্রকাশ টানা ৪১ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৯ শিক্ষার্থী ‘চলমান সংঘাতে ইরান জাতির শক্তির উপলব্ধি করছে বিশ্ব’ পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান ইসলামী আন্দোলনের হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি ‘মাদরাসাগুলো আমাদের পরিচয়, কখনো এই পরিচয় মুছে যেতে দেব না’ আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশে আরব আমিরাতের নিন্দা কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৯৫ দোকান, ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি খলিলুর রহমানের বিজয়, শঙ্কা ও প্রত্যাশার কথা জানালেন জমিয়ত সভাপতি

কারাগার থেকে মুক্তি পেয়েছেন ইভ্যালি চেয়ারম্যান শামীমা নাসরিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকাল পৌনে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ধানমন্ডি থানার এক মামলায় গত ২১ সেপ্টেম্বর থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। তার জামিন সংক্রান্ত কাগজপত্র মঙ্গলবার (৫ এপ্রিল) কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই শেষে বুধবার বিকাল ৫টা ৫০ মিনিটে কারামুক্ত করা হয়।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ধানমন্ডি থানায় মো. কামরুল ইসলাম চকদার নামে এক ব্যবসায়ী মামলাটি করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি। কামরুল ইসলামের করা মামলায় তাকে ধানমন্ডি থানায় গ্রেফতার দেখানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ