মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

শ্রীলঙ্কায় ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কার ২৬ মন্ত্রীর একযোগে পদত্যাগ করেছেন। গতকাল রোববার রাতে এক বৈঠকের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এখনো নিজ পদে বহাল রয়েছেন। যদিও এর আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছিল। পরে এই খবর ভিত্তিহীন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এদিকে জরুরি অবস্থার মধ্যেও শ্রীলঙ্কায় অব্যাহত রয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। রোববারও (৩ এপ্রিল) রাস্তায় নামেন শত শত মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে নিরাপত্তাবাহিনী। এদিন কারফিউ লঙ্ঘনের অভিযোগে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহর থেকে কয়েকশো বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

এ সময় বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। গতকাল দেশটির রাজধানী কলম্বোসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশও করেন সাধারণ মানুষ। সেসব জায়গায়ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ