মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

টাইমস স্কয়ারে ভিন্নভাবে রামাদান উৎযাপন করলো যুক্তরাষ্ট্রের মুসলি*মরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (২ এপ্রিল) নিউইয়র্কের টাইমস স্কয়ারে জড়ো হয়েছিলেন শত শত মুসলিম।

এদিন প্রথম রোজা শেষে ইফতারের পর টাইমস স্কয়ারসহ আশপাশের এলাকায় প্রায় দেড় হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন মুসল্লিরা। মূলত শান্তির ধর্ম ইসলামের মহানুভবতা প্রচারের লক্ষ্যেই নেওয়া হয় ভিন্নধর্মী এমন উদ্যোগ।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। এই সমাবেশের অন্যতম আয়োজক এসকিউ সিবিএসকে বলেন, ‘মুসলমানদের জন্য রোজা কেবল না খেয়ে থাকা নয়। যারা খাদ্য নিরাপত্তাহীন বা খাবারের অভাবে থাকেন, তাদের কষ্ট অনুভব করাও রোজার অন্যতম উদ্দেশ্য।’

তিনি আরো বলেন, ‘আমরা আসলে এটা করছি যাতে আমরা আমাদের স্রষ্টা ও পালনকর্তা আল্লাহর আরও সান্নিধ্য লাভ করতে পারি।’

একটি বিশেষ কারণে শহরের কেন্দ্রস্থলে তারাবিহ নামাজ আদায় ও ইফতার করার কথা ‍উল্লেখ করে সিবিএসের সাংবাদিক লিয়া মিশকিনকে এসকিউ বলেন, ‘আমরা এখানে তাদের সকলকে আমাদের ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করতে এসেছি যারা জানেন না ইসলাম কী। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম একতা ও অহিংসার প্রচার করে।’

টাইমস স্কয়ারে উপস্থিত এক মুসল্লি বলেন, ‘ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। সকল সংস্কৃতি, সকল ধর্মেই কিছু পাগল মানুষ আছে। কিন্তু কোনো ব্যক্তি বা ছোট দল সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধিত্ব করে না। আমরা নামাজ, রোজা, ভালো কাজ করতে, দান করতে মানুষকে উৎসাহিত করছি।’

এসকিউ বলেন, ‘মুসলিম, খ্রিষ্টান, ইহুদি সবাইকে বিচ্ছিন্ন করার চেষ্টা বন্ধ করতে হবে। এটা বন্ধ করা দরকার। আমরা সবাই এক।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ