শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

দুর্বল সৃষ্টি মানুষের অহংকার কি শোভা পায়: মাওলানা তারেক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

আমার প্রিয় ভাইয়েরা! মানুষ হলো দুর্বল। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, خُلِقَ الْإِنْسَانُ ضَعِيْفًا মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে।

মানুষ সহযোগিতা ছাড়া চলতে পারে না। চলার জন্য অন্যের দ্বারস্ত হতে হয়। দেহ চলার জন্য খাবার, পানি ও বাতাসের প্রয়োজন। জীবনের সমস্ত প্রয়োজন পূর্ণ করার জন্য সমস্ত সৃষ্টির প্রয়োজন। মানুষের প্রতিটি ক্ষেত্রে চলার জন্য অন্য জিনিসের প্রয়োজন। পৃথিবীতে মানুষের চেয়ে অসহায় ও দুর্বল কোন বস্তু নেই।

প্রাণীদের কীসের প্রয়োজন? কোন কিছুর প্রয়োজন নেই। তাদের প্রয়োজন থাকলেও অল্পস্বল্পতেই সেটি পূর্ণ হয়ে যায়। কিন্তু মানুষ প্রতিটি কদমে কদমে অন্যের মুখাপেক্ষী। তারপর যে যতো বেশি সম্পদশালী সে ততো বেশি মুখাপেক্ষী। যে যতো বেশি পদ—পদবীতে উন্নতি করতে চায়, সে ততো বেশি মুখাপেক্ষী হয়ে যায়।

একজন মানুষ নিজ প্রয়োজন পূর্ণ করার জন্য হাজারো মানুষের দ্বারস্ত হতে হয়। হাজারো মানুষের মুখাপেক্ষী হতে হয়। চাই সে ঝাড়–দার হোক। চাই পাকিস্তানের সৈন্যবাহিনীর প্রধান হোক। যে কেউই হোক না কেনো, তার অন্যের মুখাপেক্ষী হতেই হয়। এই কথাটিই আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, خُلِقَ الْإِنْسَانُ ضَعِيْفًا মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে।
يَا أَيُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَاءُ হে লোকসকল! তোমরা ফকির। তোমরা দুর্বল। তোমরা মুহতাজ।

প্রিয় ভাইয়েরা! আমরা যাদের কাছে আশা রাখি মুশকিল হলো তারা নিজেরাও আমাদের মতো মুহতাজ। তাদের মধ্যেও আমাদের মতো লোভ—লালসা আছে।

আমাদরে মতো তাদেরও জরুরত আছে। আর মানুষের মধ্যে নিজের জরুরত পূর্ণ করার জযবাও আছে। সুতরাং যখন মুহতাজ ব্যক্তি আরেক মুহতাজ ব্যক্তির উপর ভরসা করে, দুর্বল ব্যক্তি আরেক দুর্বল ব্যক্তির উপর ভরসা করে, তখন মূল ভিত্তিই নষ্ট হয়ে যায়। যখন মূল ভিত্তিই নষ্ট হয়ে যায়, তখন বিল্ডিংও ভেঙে যায়। অর্থাৎ তখন আর কারো দ্বারা কারো প্রয়োজন পূর্ণ হওয়ার পরিপূর্ণ আশা করা যায় না।

সূত্র: মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানের অনুবাদ

-এটি