শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাইশা মমতাজ মিম নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মিম।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িল বিশ্বরোডে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সকালে দুর্ঘটনা কবলিত মিমকে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারী। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কেন এবং কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে। নিহতের উত্তরার বাসায় যোগাযোগ করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ