শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২৪ মিনিটেই সম্পন্ন হচ্ছে ওমরাহর আনুষ্ঠানিকতা চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

বায়তুল মোকাররমের নতুন খতিবকে মুফতি আরশাদ রাহমানীর অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: হাইআতুল উলয়ার সদস্য, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গার সভাপতি, আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) এর সাহেবজাদা মুফতি রুহুল আমীন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ফকীহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এর সাহেবজাদা, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক, তানযিমুল মাদারিসিদ দীনিয়ার সভাপতি মুফতি আরশাদ রাহমানী।

আজ (১এপ্রিল) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে তানযিমুল মাদারিসিদ দীনিয়ার সভাপতি বলেন, মুজাহিদে আ’জম আল্লামা শামসুল হক ফরিদপুরী (র.) দেশ, মানবতা ও ইসলামের কল্যাণে দীর্ঘ দিন কাজ করে গেছেন। তার মতো একজন আকাবিরের সন্তান আজ দেশের জাতীয় মসজিদের খতিবের আসনে বসেছেন এটি গর্বের বিষয়। দীনের খেদমত, দেশ ও জাতীর ধর্মীয় প্রয়োজনে তিনি সঠিক ও বলিষ্ঠ ভুমিকা রাখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

এর আগে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্তেকাল করেন। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ