মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ই*সরায়েলের গু*লিতে জেনিনে ৩ ফিলিস্তিনি নি*হত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেনিন শহরের শরণার্থী শিবিরে ইসরাইলির সেনাদের গ্রেফতার অভিযানের সময় আইডিএফ সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনি মিডিয়া। খবর হারেজের।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত একজন ১৭ বছর বয়সি যুবককের মৃত্যু এবং দুজন গুরুতর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

সেই সঙ্গে আরও চারজন ফিলিস্তিনিও আহত হয়েছেন বলে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি কমান্ডো ব্রিগেডের আইডিএফের একজন সৈনিকও অপারেশন চলাকালীন কাঁধে আঘাত পেয়েছেন। যিনি মঙ্গলবার পাঁচজন ইসরাইলি হত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযানে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের গ্রেফতারের জন্য বিভিন্ন দিক থেকে জেনিন শহরের শরণার্থী শিবিরে প্রবেশ করেছিল। তখন এই ঘটনা ঘটে। এতে তিন ফিলিস্তিনি নিহত হয় এবং বেশ কয়েক জন আহত হন।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা বলেন, ইসরাইলি সেনারা সন্দেহভাজন ফিলিস্তিনিদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের আটক করেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ