মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ইমরান খানের নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী শুক্রবার বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের কথা নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে।

তিনি বলেন, এ রিপোর্টের পর, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর ডন।

এর আগে চলতি সপ্তাহের শুরুরতে পিটিআই নেতা ফয়সাল ভাওদা দাবি করেন, ইমরান খানকে 'দেশ বিক্রি করতে' অস্বীকার করায় তাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে।

সংসদে অনাস্থা ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর ঝুঁকি ও পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ার মাঝেই তিনি এ দাবি করলেন।

ইমরান খানকে গত ২৭ মার্চের জনসভায় ভাষণের সময় বুলেটপ্রুফ গ্লাস ব্যবহারের আহ্বানও জানান উল্লেখ করে এক সাক্ষাৎকারে ফয়সাল ভাওদা দাবি করেন, ইমরান খান তাদের উদ্বেগকে পাত্তা দিচ্ছেন না। বরং বলেছেন, মরার সময় হলে তিনি মারা যাবেন।

ভাওদা আরও বলেন, প্রধানমন্ত্রী ইমরান খান একজন সাহসী মানুষ। পাকিস্তানের ব্যাপারে কোনো আপস তিনি করবেন না। পাকিস্তানকে কারও সামনে মাথানত করতে দেবেন না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ