শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

জাতী*য় মসজিদ বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেন গওহরডাঙ্গা মাদরাসার শিক্ষক, মুফতি রুহুল আমীনের ছেলে মুফতি উসামা আমিন।

তিনি জানান, মুফতি রুহুল আমীনকে খতিব পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাধিক সূত্রে আমরা বিষয়টি জেনেছি। তবে অফিসিয়ালি কোনো কাগজ হাতে পাইনি।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন ইন্তেকাল করেন। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ