বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

আর্থিকভাবে স্বচ্ছল শিক্ষার্থীরা কি যাকাতের টাকায় কেনা পাঞ্জাবী পরতে পারবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের মাদরাসার প্রতিষ্ঠাতা প্রতি বছর সকল ছাত্রদেরকে এক সেট করে কাপড় দিয়ে থাকে। এ বাবদ যত টাকা ব্যয় হয় তার পুরোটা যাকাত ফাণ্ড থেকে বহন করা হয়। জানতে চাই যেসব ছাত্র আর্থিকভাবে স্বচ্ছল তারা কি সে কাপড় গ্রহণ করতে পারবে?

উত্তর যাকাত গরীব-মিসকীনদের হক। এমন গরীব, যার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ নেই আর অপ্রাপ্ত বয়ষ্ক হলে সে নিজে অথবা তার অভিভাবক মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে যাকাত গ্রহণ করতে পারে।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মাদরাসার যেসব ছাত্র ব্যক্তিগতভাবে নেসাব পরিমাণ সম্পদের মালিক কিংবা যেসব নাবালেগের পিতা নেসাব পরিমাণ সম্পদের মালিক তাদের জন্য উক্ত কাপড় গ্রহণ করা জায়েয হবে না।

না।-সূরা তওবা : ৬; আহকামুল কুরআন, জাসসাস ৩/১২৮; তাফসীরে কুরতুবী ৮/১৬৭; সহীহ বুখারী ১/১৮৭; আলমুহীতুল বুরহানী ৩/২১২; ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭২; খুলাসাতুল ফাতাওয়া ১/২৪২; আদ্দুররুল মুখতার ২/৩৪৯। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ