শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন ‘লাইসেন্সহীন ও অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ তিন সপ্তাহের বিদেশ সফরে মুফতি আবুল হাসান এমপি

সেতুমন্ত্রীর বাড়ির সামনে ক’কটেল বি’স্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজারামপুর গ্রামে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার রাজাপুর এলাকায় বসুরহাট-দাগনভূঞা সড়কে সেতুমন্ত্রীর গ্রামের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ করে সিএনজিচালিত অটোরিকশায় করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত জর্দার কৌটার কিছু অংশ, কিছু কালো টেপ, একটি কালো স্কসটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু ও একটি সাদা স্কচটেপ মোড়ানো জর্দার কৌটা সদৃশ ককটেল জাতীয় বস্তু উদ্ধার করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, যেহেতু আমরা বিস্ফোরক এক্সপার্ট না তাই এটি ককটেল বিস্ফোরণ কিনা তা এ মুহূর্তে নিশ্চিত করতে পারছি না। তবে প্রাথমিকভাবে দুর্বৃত্তরা পটকা জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের চলমান বিরোধের জেরে এর আগেও বিভিন্ন সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ হয়েছিল। আগের ওইসব ঘটনায় মন্ত্রীর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার প্রতিপক্ষের লোকজনকে দায়ী করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ