মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রোহিঙ্গা সহায়তায় জাতিসংঘের ৮৮১ মিলিয়ন বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের জয়েন্ট রেসপন্স প্ল্যানে ভাসানচরের জন্য ১০০ মিলিয়নসহ মোট ৮৮১ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সাথে মিয়ানমারের চুক্তি নবায়ন করেছে সংস্থাটি।অংশীজনদের সাথে পঞ্চম জয়েন্ট রেসপন্স প্ল্যানের ভার্চুয়াল বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

২০২১ সালে চতুর্থ জেআরপিতে রোহিঙ্গাদের জন্য বাজেট ছিলো ৯৪৩ মিলিয়ন ডলার। যার মধ্যে সংগ্রহ হয়েছিলো ৬৭৪ দশমিক পাঁচ মিলিয়ন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে জাতিসংঘের চুক্তি নবায়ন করেছে সংস্থাটি। তাই গতি পাবে প্রত্যাবাসন প্রক্রিয়া। ক্যাম্প তৈরিতে উজাড় হওয়া ৬০০ একর জমিতে ফের বনায়ন করার সিদ্ধান্তের কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

২০২১ সালের ডিসেম্বর থেকে ১২ দফায় প্রায় ২৪ হাজার রোহিঙ্গাকে সরকার ভাসানচরে পাঠানো হয়। এছাড়া গত বছরের মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে বাংলাদেশে পালিয়ে আসে। ওই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লক্ষ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ