মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বো’রকা পরে আসায় পরীক্ষায় বসতে পারেননি মুস’লিম ছাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যের হাভেলি জেলায় বোরকা পরে আসায় পরীক্ষায় বসতে পারেনি এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী স্কুলের পোশাক পরে আসলে তাকে পরীক্ষায় বসতে দেয় স্কুল কর্তৃপক্ষ।

এ বিষয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে রাজ্যের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহন কুমার বলেন,ওই শিক্ষার্থী বোরকা পড়ে পরীক্ষা দিতে এসেছিল। সে স্কুলের পোশাকবিধি মানেনি। আমরা তাকে বোঝাই, উচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে। আমাদের এমন কথার পর সে পোশাক পরিবর্তন করে। পরে সে পরীক্ষায় অংশগ্রহণ করে।

গত বছরের শেষে কর্ণাটকে এক কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায় কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই শিক্ষার্থীরা রাজ্যের হাইকোর্টে মামলা করে। কিন্তু মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।

মামলার রায়ে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থী বলেন,আমাদের বিবেচিত মতামত হচ্ছে, মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশাসনের অংশ নয়।

সরকারি আদেশকে চ্যালেঞ্জ করে দেওয়া পিটিশনগুলো খারিজ করে দিয়ে তিনি বলেন,‘ইউনিফর্মের বিষয়ে নির্দেশনা দেওয়ার ক্ষমতা সরকারের আছে।

তবে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মতে, ভারতের সংবিধান নারীদের পোশাক পরিধানের অধিকার নিশ্চিত করেছে। কোন নারী কী পোশাক পরবে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ