শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

২ এপ্রিল থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২ এপ্রিল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত এটি অব্যাহত থাকবে।

সোমবার (২৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী।

তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকে বলে সাধারণত মার্চের ৩০ তারিখের মধ্যে সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু এবার কিছু পর্যটক সেন্টমার্টিনে ২ এপ্রিল পর্যন্ত অবস্থান করবেন বলে সময় দুদিন বাড়ানো হয়েছে।

সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, জাহাজ চলাচল বন্ধের মৌসুম বলে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণত প্রতিবছর ৩০ মার্চ পর্যন্ত জাহাজ চলাচল করতে পারে। এরপর দীর্ঘ ৭/৮ মাস পর উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে জাহাজ চলাচল শুরু হয়।

তিনি আরও বলেন, ২ এপ্রিল পর্যন্ত কিছু পর্যটক সেন্টমার্টিনে রাত্রিযাপন করবেন বলে তাদের আনার জন্য ওইদিন পর্যন্ত জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়েছে।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আগে সেন্টমার্টিন দ্বীপের ৯০ শতাংশ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করলেও এখন অধিকাংশ মানুষ পর্যটনের ওপর নির্ভরশীল। পর্যটন ব্যবসায় তাদের জীবন-জীবিকা চলে। কিন্তু আগামী ২ এপ্রিল থেকে দ্বীপে পর্যটকের আগমন বন্ধ হয়ে যাবে জেনে এরই মধ্যে ৩০টির বেশি হোটেল-রেস্তোরাঁ ও শতাধিক দোকানপাট বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, এ নিষেধাজ্ঞায় সেন্টমার্টিনের ব্যবসা-বাণিজ্যের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। এতে কষ্ট পাচ্ছে সেন্টমার্টিনের মানুষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ