শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

মোহাম্মদপুরে হোটেলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৫ কর্মচারী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় নবাবী ভোজ হোটেল-রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. হৃদয় (২১), সাইফুল ইসলাম (২২) আমিনুল ইসলাম (১৮), মিঠু (২৪) ও রাব্বি (২২)।

দগ্ধরা জানান, বিকেলে তারা রেস্টুরেন্টে কাজ করছিলেন। হঠাৎ চুলার পাশে গ্যাসের পাইপ থেকে লিকেজের শব্দ পান। এরপর তড়িঘড়ি সেটি বন্ধ করতে যান। তখনই বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা পাঁচ কর্মচারী দগ্ধ হন। পরে অন্য কর্মচারীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আমিনুলের ১৮, মিঠুর ১৫, রাব্বির ৩৫ শতাংশ, হৃদয়ের ২ ও সাইফুলের ১ শতাংশ দগ্ধ হয়েছে। আমিনুল, মিঠু ও রাব্বিকে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ