মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে শর্ত দিল যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্ত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস।

তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর আগ্রাসন চালানো বন্ধ করে এবং প্রতিশ্রুতি দেয় যে, পুনরায় ইউক্রেনে আর কোনো আগ্রাসন চালাবে না; তবেই রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফকে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

লিজ ট্রাস বলেন, তবে রাশিয়া যদি ইউক্রেনের ওপর এই হামলা অব্যাহত রাখে, তবে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি 'নেগোসিয়েশন ইউনিট' প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ