শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা ফজলুর রহমানের সরকারি নিরাপত্তা প্রত্যাহার, ব্যক্তিগত সচিবের গ্রেপ্তারি পরোয়ানা জুমার খুতবায় নাশকতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর মসজিদে নববিতে শুরু হচ্ছে কুরআন হিফজ পুনরালোচনার বিশেষ কর্মসূচি হিফজ-জেনারেল সমন্বিত কারিকুলাম: ইতমিনান বৃত্তি পরীক্ষায় ১৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ গাছের গুঁড়ি ফেলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, দিনভর দুর্ভোগ রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করল আইসিজে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হায়েজ অবস্থায় আজানের জবাব দেওয়া কি জায়েজ? ঝালকাঠিতে ট্রলি উল্টে নিহত ১, আহত ২ গাজীপুরে শ্রমিক অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

দুই বছরে সর্বনিম্ন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টানা চতুর্থ দিনের মতো দেশে করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। আর নতুন শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে মহামারি শুরুর সময়ের পর্যায়ে। ২০২০ সালের ছয় এপ্রিল ৪১ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এরপর গত দুই বছর ধরে চলা মহামারিকালে দেশে কখনও দৈনিক নতুন শনাক্ত হওয়া রোগী সংখ্যা এর নিচে আসেনি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ, যা পুরো মহামারিকালে সর্বনিম্ন।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (২৬ মার্চ সকাল ৮টা থেকে ২৭ মার্চ সকাল ৮টা) করোনাতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা চতুর্থ দিনের মতো দেশ করোনায় মৃত্যুহীন। এর আগে গতকাল ২৬ মার্চ, ২৫ মার্চ এবং ২৪ মার্চ করোনাতে কারও মৃত্যু হয়নি বলে জানায় অধিদফতর।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে রোগী শনাক্ত হয়েছেন ৪৩ জন।

গতকাল (২৬ মার্চ) ৬৫ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ, যা গতকাল ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে সাত হাজার ৯৯৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে সাত হাজার ৯৭১টি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৯৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯১ লাখ ৫১ হাজার ৯৮৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ৩৫ হাজার ৯৭১টি।

অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৩ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জন আর এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ১১৮ জন।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৭৩ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন।

নমুনা পরীক্ষার বিপরীতে দেশে রোগী শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

এনটি