মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদির তেল ডিপোতে ইয়েমেন হুতি বিদ্রোহীদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য হলো- বিশ্বের জ্বালানী তেলের উৎস ধ্বংস করা।

খবরে বলা হয়, শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বাল্ক প্ল্যান্টের কাছে আগুনের অবস্থান ছিল। চলতি সপ্তাহের শেষে জেদ্দায় একটি ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

এদিকে মার্কিন গণমাধ্যম সিএনবিসি জানিয়েছে, ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১.২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একইসময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে সৌদির তেলের ডিপোতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, এই ধরনের হামলা দেশটির বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এটা অবশ্যই বন্ধ করতে হবে।

পাশাপাশি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে এই হামলার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ