সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

এবার হুতিদের উপর পাল্টা হামলা সৌদি জোটের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইয়েমেনি হুতি বিদ্রোহীদের হামলার পরই সৌদি নেতৃত্বাধীন জোট সানা ও হোদেইদায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

শনিবার ভোরে এ হামলা চালানো হয় বলে সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ এক টুইটবার্তায় জানায়। খবর রয়টার্সের।

জোটের এক বিবৃতির বরাত দিয়ে এসপিএ জানায়, বৈশ্বিক জ্বালানি উৎস ও সরবরাহ চেইন রক্ষা করার লক্ষ্যে তারা পাল্টা হামলা চালিয়েছে। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সৌদি আরবের জেদ্দায় তেলের ডিপো ও রিয়াদের বেশ কিছু জায়গায় রকেট এবং ড্রোনের সাহায্যে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করে।

শুক্রবার রাতে হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রাস তানুরা এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে।

সারিয়া জানান, রিয়াদেরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, জেদ্দায় আরামকোর স্থাপনা এবং রিয়াদের বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ