মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘আলেমদের উচিত মসজিদগুলোকে জনকল্যাণমূলক কাজের কেন্দ্রে পরিণত করা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। পাকিস্তান শরিয়াহ কাউন্সিলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা জাহিদ রশিদি বলেন, মসজিদগুলোকে জনকল্যাণমূলক কাজের কেন্দ্রে পরিণত করা।

গতকাল শুক্রবার পাকিস্তানের কোহাটে একদিনের সফরে এসে আলেমদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথাগুলো বলেন।

সমাবেশে মাওলানা জাহিদ রশিদি আলেমদের উদ্দেশ্য করে বলেন, উলামায়ে কেরামের কাজ শুধু মানুষকে পথ দেখানোই নয়, তাদের নেতৃত্ব দেওয়া ও মানুষের সামনে ইসলামী জীবনের বাস্তব উদাহরণ পেশ করা। গুরুতর গুনাহ থেকে জাতিকে বাঁচানো। শরীয়াহ আইন বাস্তবায়ন ও কার্যকর করা, নবুওয়াত মর্যাদা রক্ষা করা। সাহাবায়ে কেরামের আদর্শ সমাজ সংস্কারে বাস্তবায়ন করা সবই দ্বীনের ক্ষেত্র।

তিনি বলেন, আলেমদের উচিত জনগণের মধ্যে সমঝোতার ভূমিকা পালন করা। তারা মসজিদকে জনকল্যাণমূলক কাজের কেন্দ্রে পরিণত করবে।

মাওলানা মুফতি মুহাম্মদ মুজাহিদের সভাপতিত্বে আলেমদের এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, পাকিস্তান পাঞ্জাব প্রাদেশিক আমির মাওলানা জামিলুর রহমান আখতার, ক্বারি মুহাম্মদ উসমান রমজান, হাফিজ মুহাম্মদ জুবায়ের জামিল, মাওলানা ইউসুফ খলিফা, মাওলানা মুখতারউদ্দিন শাহ, পীর শাহজাহান, নওয়াজ নাজিম, মুফতি আবদুল হামিদ কোহাত, মাওলানা হাকিম রহমতুল্লাহ খান, মাওলানা সাজ্জাদ প্রমুখ।

সমাবেশে বিভিন্ন ধর্মীয় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: এলার্ট ডটকম পাকিস্তান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ