মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিধানসভায় হিজাবের বিষয়টি উত্থাপন করতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মুসলিম নেতাদের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। ভারতের কর্ণাটকের মুসলিম নেতারা, বিধানসভার সদস্যরাসহ প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা সেদারামিয়ার সাথে দেখা করেছেন। তাকে রাজ্য বিধানসভায় হিজাবের বিষয়টি উত্থাপন করার আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে তারা এ আহ্বান জানান।

কর্ণাটক হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি পিটিশন খারিজ করার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে মুসলিম নেতাদের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে প্রশংসিত করা হচ্ছে।

আমিরে শরিয়ত কর্ণাটক মাওলানা সগির আহমেদ রশিদির সভাপতিত্বে বৈঠকে আরবি কলেজে পরীক্ষা চলাকালীন মুসলিম শিক্ষার্থীদের হিজাবের সমস্যা ও এ বিষয়ে সমাধান করতে সেদারামিয়াকে অবহিত করেন।

প্রতিনিধি দলে জামিয়া মসজিদ সিটির খতিব ও ইমাম মাওলানা মাকসুদ ইমরান রশিদি, অন্যান্য বিশিষ্ট আলেম, কংগ্রেস পার্টির অ্যাসেম্বলির সদস্য, কাউন্সিলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: দেওবন্দ টাইসম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ